সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পীযুষ মণ্ডল (২৮), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
তিনি বলেন, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুইটি মহানন্দ বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন চারজন। গুরুতর অবস্থায় আরো একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এমএম)
Design and developed by ওয়েব হোম বিডি