সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মে ২, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার পর বিভিন্ন সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছ (৫৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০), বুড়িচং উপজেলার কৃষক আলম হোসেন ও চান্দিনা উপজেলার কৃষক দৌলতুর রহমান (৪৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) মারা যায়। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে আলম হোসেন ধান কাটার সময়, বাকি দুইজন বৃষ্টির সময় বাইরে থাকায় ঘটনাস্থলে মারা যায়।
নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহগুলো পুলিশের পক্ষ থেকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি