সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক নেতা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরই আবাসিক হলগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় বঙ্গবন্ধু হলে তল্লাশি করে আগ্নেয়াস্ত্রসহ প্রায় ৪০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপী দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- সচিব প্রক্টর আইনুল হক ও সদস্য ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ড. আহসান উল্লাহ।
সোমবার বেলা ১টায় এ রিপোট লেখা পর্যন্ত অস্ত্র উদ্ধারে পুলিশের তল্লাশি চলছে। ঘটনাস্থলেই রয়েছেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
ছাত্র-ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়।
ইলিয়াস সবুজ গ্রুপের গুরুতর গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্র খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৪র্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বাকি আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ একজন নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়া ছাত্রদের ১১টা ও ছাত্রীদের ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি