সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা হেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) কুলাউড়া-আখাউড়া স্টেশনের কুলাউড়া উপজেলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেনা বেগম (৫০) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে সিলেটগামী একটি বগি ও ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেলা বেগম। এতে হেনা বেগমের হাত-মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের দাবি হেনা বেগম মানসিক ভারসাম্যহীন।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চায়।
(সুরমামেইল/কেএম)
Design and developed by ওয়েব হোম বিডি