কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানায় যা মিললো জানালেন সিটিটিসি প্রধান

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানায় যা মিললো জানালেন সিটিটিসি প্রধান

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালাপাহাড়ে নতুন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। নতুন করে সেই আস্তানা থেকে বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে সংবাদ সম্মেলন করে অপারেশ হিলসাইডের সমাপ্তি ঘোষণা করেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। এরআগে সোমবার (১৪ আগস্ট) এই আস্তানা থেকে পালিয়ে আসা ইমাম মাহমুদের কাফেলার ১৭ সদস্যকে আটক করে এলাকাবাসী। এরপর বেরিয়ে আসে দুর্গম পাহাড়ে নতুন আস্তানার সন্ধান।

 

সিটিটিসি প্রধান বলেন, সোমবার সকালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজারের স্থানীয় মানুষ ১৭ জন ব্যক্তিকে আটক করেন। এই খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টিমের তাদেরকে গত শনিবার যে আস্তানায় অভিযান চালায়, সেখান থেকে আটককৃতদের সহযোগী বলে আমরা নিশ্চিত হই। এরপর কর্মধা ইউনিয়নের কার্যালয় থেকে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এরপর রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এক্সক্লুসিভ কিছু তথ্য পাই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই কালাপাহাড়ে তাদের আরেকটি আস্তানা আছে বলে আমাদের জানায়।

Manual5 Ad Code

 

তিনি আরও বলেন, আমরা ভোরে ওই আস্তানা সন্ধানের জন্য বের হই। দুর্গম প্রায় ২০টি পাহাড় পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। সেখানে গিয়ে বিশেষায়িক ফোর্স অনুসন্ধান চালিয়ে দুটি ঘর থেকে ছয় কেজি এক্সক্লুসিভ, ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তারা সবাই স্বীকার করে যে নতুন উগ্র সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য। যেদিন তাদের আটক করা হয় তখন তাদের সাথে ছিল নগদ ২ লাখ টাকা, দুটি বড় দা, ৯৫টি ডেননেটার।

 

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, আমরা ধারণা করছি এখানে ওই সংগঠনের গুরুত্বপূর্ণ চরিত্ররা রয়েছে। তাদের মধ্যে ডাক্তার-ইঞ্জিনিয়ারও আছেন। যেহেতু তাদের জিজ্ঞাসাবাদ করা অনেক সময় ও কৌশলের প্রয়োজন হয়, তাই এই মুহূর্তে তাদের মূল পরিকল্পনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

 

আটককৃতরা হলেন- নাটোরের গাঁওপাড়ার জুয়েল মাহমুদ (২৮), সিরাজগঞ্জের পুরাবাড়ির সোহেল তানভীর রানা (৩০), কক্সবাজারের রামুর সাদমান আরেফিন ফাহিম (২১) মো. ইমতেজার হাসসাত নাবীব (১৯), যশোরের মোল্লাপাড়ার ফাহিম খান (১৭), পাবনার আতাইকোলার মো. মামুন ইসলাম (১৯), গাইবান্ধার চাদপাড়ার রাহাত মণ্ডল (২৪), জামালপুরের সোলাইমান মিয়া (২১), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আরিফুল ইসলাম (৩৪), বগুড়ার হাটশিপুরের মো. আশিকুল ইসলাম (২৯), পাবনার আতাইকুলার মামুন ইসলাম (২৬), ঝিনাইদহের ছয়াইলের তানভীর রানা (২৪), সাতক্ষীরার তালার জুয়েল শেখ (২৫), পাবনার আতাইকুলার রফিকুল ইসলাম (৩৮), পাবনার সাথিয়ার মো. আবির হোসেন (২০), মাদারিপুরের মেহেদী হাসান মুন্না (২৩) ও টাঙ্গাইলের কোয়েল (২৫)।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমবিএন/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code