সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : হাকালুকি হাওরে নিখোঁজের একদিন পর শনিবার প্রদীপ বিশ্বাস (২০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসীরা। সে মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের বাবুলাল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান- গত শুক্রবার (২৭ মে) সকালে প্রদীপ বিশ্বাসসহ ৭ জেলে নৌকা যোগে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। দুপুর ২টার দিকে প্রবল ঝড়ের কবলে পড়ে জেলেদের নৌকা। বাকিরা ফিরে এসে জানিয়েছে নৌকার অগ্রভাগে বসা ছিলেন প্রদীপ। ঢেউয়ের ধাক্কায় তিনি পানিতে পড়ে তলিয়ে যান।
নৌকার বাকি জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে এসে ঘটনা গ্রামের মানুষকে জানান। এদিকে প্রদীপকে উদ্ধার করতে গ্রামবাসী বিকাল থেকে রাত ২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে শনিবার সকাল থেকে বেড়জাল দিয়ে টেনে প্রদীপ বিশ্বাসের লাশের সন্ধান চালানো হয়। বিকেল ৪ টার দিকে তাঁর লাশ হাকালুকি হাওরের জগৎপুর গ্রামের গাউরবিল থেকে উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার এসআই মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি