কুলাউড়ায় পরিত্যক্ত টয়লেট থেকে নারীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

কুলাউড়ায় পরিত্যক্ত টয়লেট থেকে নারীর মৃতদেহ উদ্ধার

Manual2 Ad Code

ছবি সংগৃহীত

Manual8 Ad Code


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে পৌরসভার দক্ষিণ বাজার এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কুলাউড়া পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পেছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিল্ডিংয়ের পেছনে গিয়ে পরিত্যক্ত একটি টয়লেটে একটি মৃতদেহ দেখতে পায় লোকজন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিল।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

কুলাউড়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত জানান, অজ্ঞাত ওই নারীর বয়স ৩৫ বছরের মতো হবে। মৃতদেহ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। মৃতদেহটিতে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/কেপিএন/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code