কুলাউড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হলেন জামাই

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

কুলাউড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হলেন জামাই

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে রুবেল আহমদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নে কর্মধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের মৃত ওহাব মিয়ার পুত্র।

 

এ হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। তারা হলেন- আব্দুস সালাম (৩৭), আব্দুল মন্নান (৬৫), চন্দ্রবান বিবি (৪৮), সানুর মিয়া (৩৪) ও রেহেনা আক্তারকে (৩০)।

 

রুবেলের চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের লোকেরা রুবেলকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।

 

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেলের শ্বশুর আব্দুল করিম ও চাচা শ্বশুর আব্দুল মন্নানের বাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার রাতে রুবেল মোটরসাইকেল যোগে কর্মধায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার চাচা শ্বশুরের লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতিরোধ করে দা দিয়ে তাকে কোপাতে থাকে। এ সময় তাকে কয়েকজন বাঁচাতে এলে তাদের উপরও হামলা চালানো হয়।

 

এ সময় সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট হাসপাতালে প্রেরণ করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিবনাথ ভট্টাচার্য জনি জানান, নিহত রুবেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং তার হাত দ্বিখণ্ডিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

 

আঘাতের ফলে পেটের পরিপাকতন্ত্র অনেকটা বাহিরে বের হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তকরণের ফলে তার মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code