কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় অমিত্র ছত্রী (২৬) নামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত অমিত্র ছত্রী কমলগঞ্জ উপজেলার কংকন ছত্রীর ছেলে। অমিত্র ছত্রী সিলেট মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত রয়েছেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, কুলাউড়া থেকে সিলেট যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেলসহ অমিত্র ছত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(সুরমামেইল/এমবিএন)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code