কুলাউড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭

কুলাউড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পূশাইনগরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফয়ছল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় রোববার (০৫ নভেম্বর) ভোরে তাহের মিয়া (১৬)-কে ১নং আসামী করে ফয়ছলের বাবা চিনু মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা নং-(০৬(১১)১৭) দায়ের করেন।

Manual4 Ad Code

গত শনিবার (০৪ নভেম্বর) রাত ৮টায় কুলাউড়ার পূশাইনগর ছোটই মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূশাইনগর এলাকায় স্থানীয় বাজারে টিভি দেখার সময় চিনু মিয়ার পুত্র ফয়ছল মিয়া এবং একই এলাকার আলতা মিয়ার পুত্র তাহের মিয়া (১৬) ঝগড়া শুরু করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাহের ধারালো ছুরি দিয়ে ফয়ছল (২৮) এর পেটের নিচ অংশে কোপ দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে ফয়সালের অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সিলেটে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু জানান, তারা সম্পর্কে একজন অন্য জনের চাচাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ফয়ছল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত করেই পালিয়ে গেছে তাহের। তবে খুব শিঘ্রই তাকে আটক করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code