কুষ্টিয়ায় ট্রাকচাপায় চার জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

কুষ্টিয়ায় ট্রাকচাপায় চার জনের মৃত্যু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

Manual8 Ad Code

 

নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।

 

Manual8 Ad Code

এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ চারটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

 

Manual6 Ad Code

এর আগে রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি বেশ কিছুক্ষণ আটকিয়ে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও পাখী ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে ভ্যানের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কৌশলে চালক পালিয়েছেন। ট্রাক চালককে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code