কুয়েতে যৌথ মহড়ায় নামছে আমেরিকা এবং পিজিসিসি

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

কুয়েতে যৌথ মহড়ায় নামছে আমেরিকা এবং পিজিসিসি

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কুয়েতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলো এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া চালাবে। সৌদি আরবের সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে।

Manual2 Ad Code

সৌদি আল-এখবারিয়া স্যাটেলাইট চ্যানেলকে এ সূত্র আজ(শনিবার)  খবর দিয়েছে। এতে বলা হয়েছে, হাসাম আল-আকবান ২০১৭ নামের এ মহড়া আগামীকাল থেকে শুরু হবে। মহড়া ২৩দিন চলবে বলেও জানানও হয়েছে।

Manual8 Ad Code

এদিকে, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদের সেনাবাহিনী কুয়েতে পৌঁছেছ। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, পিজিসিসিভুক্ত দেশগুলোর সামরিক সক্ষমতা বাড়ানোই মহড়ার উদ্দেশ্য।

১৯৯৯ সালে বাহরাইনে প্রথম হাসাম আল-আকবান মহড়া চালানো হয়েছিল। আর কুয়েতে এর আওতায় ১৪তম মহড়া চালানো হবে।

Manual5 Ad Code

কুয়েতে অনুষ্ঠেয় মহড়ায় অংশগ্রহণকারী সৌদি সেনাদলের কমান্ডিং অফিসার  ব্রিগেডিয়ার মোহাম্মদ বিন ইব্রাহিম দাবি করেছেন, এটি এলাকায় অনুষ্ঠিত সবচেয়ে বড় সামরিক মহড়া হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পতনশীল মূল্য এবং ইয়েমেন যুদ্ধের কারণে যখন পারস্য উপসাগরীয় দেশগুলোতে আর্থিক টানাপড়েন মারাত্মক আকার ধারণ করেছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code