কৃষ্ণরূপী এই টালি সুপারস্টারকে চিনেন তো

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

কৃষ্ণরূপী এই টালি সুপারস্টারকে চিনেন তো

Manual7 Ad Code

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব হল জন্মাষ্টমী। এই দিনে শ্রী কৃষ্ণকে বালগোপাল রূপে পূজা করে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীরা। এদিক থেকে পিছিয়ে নেই বলিউড বা টালিউডের সেলিব্রেটিরাও।

কেউ বাড়িতে বিভিন্ন রকমের ভোগ সাজিয়ে পূজা করেছেন ৷ আবার কেউ নিজের ছোটবেলার ছবি পোস্ট করেই ছোট্ট গোপালকে স্মরণ করছেন ৷ যেমন করলেন এই টালি সুপারস্টার ৷

Manual2 Ad Code

বয়স তখনও এক বছরও পেরোয়নি ৷ গোল গাল চেহারা ৷ গলায় হার, হাতে বাহারি চুড়ি, কানের পাশ দিয়ে ঝুলছে ঝুমকো দুল ৷ ছোট্ট মাথাটা ভর্তি ঝাঁকড়া চুলে ৷ চুলে আবার পরিপাটি করে বাঁধা রয়েছে একখানা ঝুটি ৷ যেখানে গোজা একখানা ময়ূর পালক ৷ আর এই বেশেই ক্যামেরার সামনে বিলকুল পোজ দিয়েছে ওই খুদে ৷ যেন বাল গোপাল ৷

Manual3 Ad Code

একটু আভাস দেওয়াই যাক- ইনি গত কয়েক দশক ধরে বাঙালি দর্শকদের তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন ৷ তিনি এই ইন্ডাস্ট্রির দাদা ৷ আবার অনেকেই বলেন, তাঁর নামটাই নাকি টলিউড ইন্ডাস্ট্রির সমার্থক ৷

https://web.facebook.com/photo.php?fbid=684124994982691&set=a.333447360050458&type=3

Manual7 Ad Code

এখনও বুঝলেন না? ইনিই হলেন, ‘নায়ক’আবার ‘অমরসঙ্গী’ও ৷ আবার তিনি ‘মনের মানুষ’৷ হ্যাঁ এক্কেবারে ঠিক ধরেছেন ইনি হলেন সবার প্রিয় ‘বুম্বা দা’৷ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

জন্মাষ্টমী উপলক্ষ্যে নিজের ছোটবেলার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷- নিউজ১৮

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code