সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : জ্যোতিষীরা বিশ্বাস করেন, রাশিভেদে প্রেমের সম্পর্কে আসে নানান উত্থান পতন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোন রাশির মানুষের সঙ্গে অপর কোন রাশির মানুষের সম্পর্ক কেমন হতে পারে তা জানাটা আমাদেরকে একটু হলেও স্বস্তি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক।
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯)
গুণগুলো আজ লুকানো থাক, যেন কেউ টের না পায়। নতুন বন্ধুত্ব করতে আসা মানুষটির চোখ আপনাকে সবচেয়ে বেশি মোহিত করবে। যিনি আপনার অপ্রতিরোধ্য ব্যক্তিত্বের জাদুতে মোহিত হয়ে আছেন, তাকে ঠাঁই দিন আশেপাশেই। মোহবিচ্যুত ধ্যানী আজ আপনার কাছে কিছু চাইতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য প্রসন্ন থাকবে, সহকর্মীদের ওপর জন্ম নিতে পারে আস্থা। আর অর্থভাগ্যের দিক থেকে বরাবর ইতিবাচক আপনার ভাগ্য।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০)
যতটা অন্তর্মুখি, ততটা বহির্মুখি হয়ে ওঠেন নিজের জগতের সঠিক সন্ধান পেলে। আজ খুঁজে নিন আপনার আসল জগৎ। প্রতিটি চিন্তা, প্রতিটি ঘামের ফোঁটা থেকে জন্ম নেবে বড় ধরনের শিল্পকর্ম, যা পৃথিবী আপনার কাছে চাইছে। কর্মক্ষেত্রে মাথা রাখুন ঠাণ্ডা, নিদ্রাকুসুম তেল মাখিয়ে রাখুন বুকের বাম পাশের ত্বকে, এভাবে হৃদপিণ্ডকে ঘুম পাড়িয়ে রাখুন, নয়ত প্রেমময় কোনো মুখ, দারুণ চোট দিতে পারে।
মিথুন (মে ২১ – জুন ২০)
শুভ পরিণয় অতি সন্নিকটে, তার প্রস্তুতি নিতে থাকুন, আর কান পেতে বাতাসে প্রেমের বাঁশির মধুরতম সুর শুনতে থাকুন। পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে। বন্ধুভাগ্যে ভর করে নতুন কোনো চাকরি জুটে যেতে পারে যা আপনার সঙ্গে দারুণ স্যুট করবে। আর অর্থভাগ্যও প্রসন্ন বেশ, দিনের শেষে মিলতে পারে কড়ি, যখন আর বাইরে যাওয়ার অবকাশ নেই।
কর্কট (জুন ২১ – জুলাই ২২)
মাথার ওপর সূর্যকে খাড়াভাবে পড়তে দেবেন না। শিল্পসাহিত্যের দিকে ঝুঁকে থাকা মন আজ তার পর্যাপ্ত রসদ পাবে, জন্ম নিতে পারে দারুণ কোনো কাজ। অর্থভাগ্য সাম্যাবস্থায় থাকবে। বন্ধুদের সঙ্গে আড্ডা আজ অকারণ মনে হবে। জমিসংক্রান্ত ঝামেলা দূর হবে সহজে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
গ্রহ আপনাকে যেখানে সেখানে তর্ক জুড়ে না দেয়ার পরামর্শ দিচ্ছে। কারণ, আপনার তরল মনোভাব আজ গোপন কথা বেমক্কা ফাঁস করে দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন। অর্থভাগ্য ভালো নেই। দূরযাত্রায় আছে চাওয়ার চেয়েও বেশি আনন্দ।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)
কন্যা রাশিগতভাবে কিছুটা অতিন্দ্রীয় ক্ষমতা অধিকার করে থাকেন। কষ্টে আছেন এই ইট-কাঠ মোটর-বাতির যুগে অতিন্দ্রীয়তা হারিয়ে ফেলে। তবে, তাকে পুনরায় জাগ্রত করতে পারেন আজ। বন্ধুর ছায়ায় খুলবে বদ্ধ মনের দুয়ার। ভালোবাসায় থাকবে মন মগ্ন। বিকেলে ভুলে বসবেন সকালের দুঃখ। মাঝে অনেকদিন কেটে গেলেও পাওনা অর্থ ফেরত পাবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২)
তুলা আজ গুরুত্বপূর্ণ ও সত্যিকারের কিছু বন্ধুর দেখা পেয়ে যাবেন। আড্ডার বেলা সকাল থেকে গড়িয়ে বিকেলে ঠেকবে। পুরোনো কোনো শত্রুও আজ বন্ধুতে পরিণত হবে। প্রেমের প্রস্তাব পাওয়া লাজুক চেহারা নিয়ে তামাশার শিকারও হতে পারেন। অর্থযোগ, সহকর্মী ভাগ্য কালো।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
প্রতিবেশির আদিক্ষেতা বেড়ে যাবে হঠাৎ করেই। ভালোবাসার মানুষটির উষ্ণ পরশে ভেঙে যাবে সকালের ঘুম। বাড়িতে আজ অতিথি আগমন ঘটবে দিনের দ্বিতীয় ভাগে। ব্যবসায়িক লেনদেন শুভ। আজ আপনার ব্যক্তিত্ব কারো অনুকরণের বিষয় হতে পারে। প্রশংসা পাবেন সহকর্মীদের কাছ থেকে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
ধনু রেগে গেলে অনর্থ ঘটে যাবে বেশ। ধনু নারীর আজ অনেকটা সময় নষ্ট করে দিতে পারে রূপচর্চার ঝোঁক। পুরুষের আজ সময় খসে যাবে কু-সঙ্গে পড়ে। কর্মক্ষেত্রে জরুরি কাজে নিজের শহর ছেড়ে দূরে যেতে হবে। বেকারত্ব ঘুচতে পারে ধনু জাতক-জাতিকার কারো। শিক্ষার্থীদের জন্য থাকতে পারে সুখবর।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
মকর দারুণ চাঙা হয়ে উঠবেন শরীরে ও মনে। কিন্তু জানেনই তো পৃথিবী সবসময় সমতা মেনে চলে, যে কারণে দিনের শেষে জিভ হয়ে যেতে পারে তেতো আর মনটা- অপমানিত। বন্ধু চিনতে ভুল করতে পারেন শেষ মুহূর্তে, কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অযোগ্য কোনো সহকর্মীর সঙ্গে। অর্থভাগ্যের জন্যে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, কিন্তু জানেনই তো বৃষ্টির কী অবস্থা আজকাল!
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
কুম্ভ মুখ সামলে থাকুক, পেটের কথা পেটেই থাকুক। কয়দিন পর সবাই যখন আপনাতেই জানবে, তখন ব্যাপারটা নিয়ন্ত্রণ করা সহজ হবে, কথাটা অদ্ভুত শোনালেও এটাই সত্য। কুম্ভকে আজ খাবার খেতে হবে মেপে মেপে, পাখির মতো, বদহজমের যোগ আছে যদি যা তা খান যত্রতত্র এবং ভালোই যন্ত্রণা দিতে পারে অভিশপ্ত জাংক ফুড, সুতরাং সতর্কতা অবলম্বন করুন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
আপনি জন্মগতভাবেই নেতৃত্ব দেয়ার গুনাবলী অর্জন করেছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে নেয়া আপনার উদ্যোগ অন্যের নেক নজরে পরবে। কর্মস্থলে সহকর্মীর ভুলের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রোমান্স খেলে যাবে দিনজুড়ে তবে তার প্রকাশ ঘটবে তুলনামুলক কিছুটা কম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি