সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ :: রাজশাহীর বাগমারায় কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম তহমিনা বেগম (২৭)। তিনি উপজেলার শিয়ালি গ্রামের মিঠু আলীর (৩৮) স্ত্রী। এ ঘটনায় তহমিনার স্বামী মিঠু আলীকে আটক করে স্থানীয় জনতা পুলিশের সোপর্দ করেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নাইমুল হক জানান, পারিবারিক কলোহের জের ধরে শনিবার সকালে মিঠু আলীর সঙ্গে তার স্ত্রী তহমিনার কথাকাটিকাটি শুরু হয়।একপর্যায়ে মিঠু কোদাল নিয়ে এসে তহমিনার ঘাড়ে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে মিঠু আলীকে আটক করে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং নিহতের স্বামী মিঠু আলীকে আটক করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি