কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রিভলবারসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রিভলবারসহ গ্রেফতার ৪

Manual8 Ad Code

মেইল ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দেশীয় তৈরি রিভলবারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

তারা হলো- উপজেলার বর্ণি কান্দিবাড়ির গ্রামের মৃত মক্রম আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর পুত্র রফিক, শওকত আলী ওরফে সফাত আলি এর পুত্র হুঁশিয়ার আলী মৃত একরাম আলীর পুত্র ইব্রাহিম আলী।

 

এসময় তাদের নিকট হতে একটি দেশীয় তৈরি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।

 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা একত্রিত হয়ে যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন/চার জন আসামি পালিয়ে যায়।

Manual7 Ad Code

 

পলাতক আসামিদের গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মো: খায়রুল বাশার বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেছেন।

 

উল্লেখ্য, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। এনিয়ে অনলাইন পোর্টাল, আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকায় কয়েক দফা রিপোর্টও প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code