কৌশলে পাচার হচ্ছিল ভারতীয় জিরার চালান, আটক করলো বিজিবি

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

কৌশলে পাচার হচ্ছিল ভারতীয় জিরার চালান, আটক করলো বিজিবি

Manual2 Ad Code

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ট্রাকে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় জিরার চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual6 Ad Code

সোমবার (৫ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে জিরার চালান আটক করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সোমবার ভোরে সীমান্ত থেকে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ভোর ৫টার দিকে বালুভর্তি একটি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশী করে বালু ভর্তি ট্রাকের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতিয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার মোট সিজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।

 

Manual4 Ad Code

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এএইচএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code