সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ক্যালিফোর্নিয়ায় একটি পর্যটন বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। একটি লরি বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। বাসের অধিকাংশ যাত্রীই লাতিন আমেরিকার। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে। বাসটি লস অ্যাঞ্জেলসের উদ্দেশে যাত্রা করেছিল। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।গত সাত দশকে ক্যালিফোর্নিয়ার লোকজন এমন ভয়াবহ বাস দুর্ঘটনা আর দেখেনি বলে উল্লেখ করেছে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস।
এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ কাজে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এদিকে, ডেসার্ট সান পত্রিকা বলছে, পর্যটন বাসটি ক্যালিফোর্নিয়ার সালতোন শহরের কাছাকাছি রেড আর্থ কেসিনো থেকে যাত্রা করেছিল।
Design and developed by ওয়েব হোম বিডি