সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : ক্যাসিনো চালিয়ে দলের পেছনেই ওই অর্থ খরচ করতো সম্রাট, অবৈধ অর্থ কখনই পরিবারের পেছনে ব্যায় করেননি তিনি- এমনটাই দাবি করেছেন সম্রাটের ২য় স্ত্রী শারমিন চৌধুরী
রোববার (০৬ অক্টোবর) বিকেলে মহাখালী ডিওএইচএস এলাকার ২৯ নং রোডের ৩৯২ নম্বর ভবনের তৃতীয় তলায় র্যাব-২ অভিযান চালানোর পর সাংবাদিকদের এসব কথা জানান সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী। তিনি আরো বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সম্রাটের ক্যাসিনোর বিষয়টি সম্প্রতি টের পেয়েছি। এই পথে আয় করা অবৈধ অর্থ সে দলের নেতাকর্মীদের পেছনে খরচ করেছে।’
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘এই বাসায় আটককৃত সম্রাটের দ্বিতীয় স্ত্রী থাকেন এমন তথ্য পেয়ে আমরা এখানে অভিযানে আসি। কিন্ত তল্লাশী চালিয়ে এখানে জব্দ করার মতো কিছু পাওয়া যায়নি।’
এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয় এবং শান্তিনগরে তার বাসায় অভিযান চালায় র্যাব।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিলেন যুবলীগ নেতা সম্রাট। ক্লাবগুলোতে অভিযানকালীন সময় কাকরাইলের নিজস্ব কার্যালয়ে ৬ দিন করেছিলেন তিনি। পরে অন্যত্র সরে যান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি