ক্ষমতা থাকলে মুসলিমদের তাজিয়া মিছিল আটকে দেখান : গিরিরাজ সিং

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

ক্ষমতা থাকলে মুসলিমদের তাজিয়া মিছিল আটকে দেখান : গিরিরাজ সিং

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মুসলমানদের ঐতিহ্যবাহী আশুরার তাজিয়া মিছিল বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে চ্যালেঞ্জ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বুধবার বিহারের পাটনায় তিনি বলেন, ক্ষমতা থাকলে নীতিশ ও মমতা মুসলিমদের মহররমের তাজিয়া মিছিল আটকে দেখান। তারা শুধু হিন্দুদের মিছিলই আটকাতে পারবেন।

Manual1 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হনুমানজয়ন্তী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠি চালানোর ঘটনাকে কেন্দ্র করে গিরিরাজ সিং ওই মন্তব্য করেন।

Manual2 Ad Code

লাঠি চালানোর ঘটনার তীব্র নিন্দা করে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের জেডিইউ প্রধান ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিহার সরকারের শরিক আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ‘মুসলিম তোষণের রাজনীতি করছেন’ বলে অভিযোগ করেছেন। এদের বিরুদ্ধে তিনি তোষামোদের রাজনীতি করার অভিযোগ করাসহ তাদের সবার ডিএনএ একই বলে মন্তব্য করেন।

গিরিরাজের প্রশ্ন, ‘হনুমানজয়ন্তী ভারতে পালিত না হয়ে কি পাকিস্তান বা বাংলাদেশে পালিত হবে?’ তার মতে, দেশের যেখানে যেখানে হিন্দুরা দূর্বল হয়েছে সেখানেই সামাজিক অবক্ষয় হয়েছে।

পুলিশের অনুমতি ছাড়া এবং ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার পরে বীরভূমের সিউড়িতে পুলিশ হনুমানজয়ন্তীর মিছিলে লাঠি চালায়। তারপর থেকে বিজেপি নেতারা ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন।

বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আশুরায় মুসলিমদের অস্ত্র ব্যবহার বন্ধ করার দাবি জানিয়েছেন।

Manual8 Ad Code

বিজেপি’র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, মমতার ‘মমতা’ কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ, অন্যদের জন্য উনি সৎ মায়ের মতো আচরণ করছেন।

Manual4 Ad Code

অন্যদিকে, বিজেপিশাসিত উত্তর প্রদেশের আলিগড়ে বিজেপির যুবনেতা যোগেশ ভারশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে আনলে, তাকে তিনি ১১ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code