কড়া নিরাপত্তায় ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

কড়া নিরাপত্তায় ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কড়া নিরাপত্তার মধ্যে ফ্রান্সে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার (২৩ এপ্রিল) ভোট গ্রহণ চলছে। মাত্র তিন দিন আগে রাজধানী প্যারিসে পুলিশের ওপর চালানো প্রাণঘাতী হামলার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এক বন্দুকধারীর ওই হামলার পর থেকে দেশটিজুড়ে ৫০ হাজার পুলিশ ও সাত হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের জন্য নির্বাচনের ফলাফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্বে সম্প্রতি অন্যান্য বেশ কিছু নির্বাচনের মত এটিও আলোচিত হচ্ছে, কারণ এখানেও উদারপন্থী নীতি এবং মূলধারার রাজনীতির প্রতি একধরণের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। শীর্ষ প্রার্থীদের মধ্যে উগ্র-বামপন্থী থেকে উগ্র-ডানপন্থী মতবাদের প্রার্থী রয়েছেন।

Manual2 Ad Code

দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগিয়ে থাকা চার প্রার্থীর মধ্যে চরম ডানপন্থি থেকে চরম বামপন্থি প্রার্থীও রয়েছেন।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী ৭ মে-র রান-অফ ভোটে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। ওই রান-অফ ভোটে জয়ী প্রার্থীই হবেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট। তবে প্রথম পর্বের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেলে তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

জনমত জরিপগুলোর ফলাফলে এগিয়ে থাকা চার প্রার্থীর মধ্যে কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রার্থী মারিন ল্য পেনের জয়ের ভালো সম্ভাবনা আছে। তার সঙ্গে ‘এগিয়ে চলো’ নামের এক আন্দোলনের নেতা উদার মধ্যপন্থি এমানুয়েল মাক্রোঁর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে।

Manual7 Ad Code

মধ্য-ডানপন্থি রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ আগের জনমত জরিপগুলোতে এগিয়ে থাকলেও সরকারি তহবিল তছরুপের অভিযোগে তদন্তের মুখে থাকায় কিছুটা পিছিয়ে পড়েছেন, তবে এখনও এগিয়ে থাকা প্রথম চার প্রার্থীর অন্যতম তিনি।

Manual5 Ad Code

এগিয়ে থাকা চার প্রার্থীর অপরজন কট্টর-বামপন্থি প্রার্থী জঁ লুক মেলাঁশোঁ, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ দিকে তার প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হননি। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়াই এর কারণ।

সর্বশেষ জনমত জরিপগুলোর ফলাফলে প্রকাশ পেয়েছে, মারিন ল্য পেন (৪৮) ও এমানুয়েল মাক্রোঁর (৩৯) মধ্যে রান-অফ ভোট হলে মাক্রোঁ জয়ী হবেন, আর তা হলে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করবেন তিনি।

জয়ী প্রার্থী আগামী ১৪ মে-র মধ্যে প্রেসিডেন্ট অলন্দের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন।

বেশ কিছু কারণে ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে, এর আগে কখনো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এতো অনিশ্চয়তা দেখা যায়নি।

দ্বিতীয় কারণ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের ওপর অনেকটা নির্ভর করছে। ল্য পেনের মতো ইইউ-বিরোধী ও জোটের একক মুদ্রা ইউরো-বিরোধী নেত্রী ক্ষমতায় এলে ইইউ-র ভবিষ্যৎ অনিশ্চিতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code