খাদিজা হত্যাচেষ্টা রায় : সন্তুষ্টি জানিয়ে বার্নিকাটের টুইট

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

খাদিজা হত্যাচেষ্টা রায় : সন্তুষ্টি জানিয়ে বার্নিকাটের টুইট

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক নারী দিবসেই বিচার পেলেন খাদিজা। আর এ রায়ে সন্তুষ্টি জানিয়েই টুইটারে টুইট করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

তিনি বুধবার ১টা ৫৬ মিনিটে তার আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টে দেয়া টুইটে লিখেন, “আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের একটি আদালতের রায় নারী ও মেয়েদের উপর সহিংসতার আঘাত হেনেছে (On #IWD2017 , a court verdict in Bangladesh strikes a blow against violence affecting women and girls.)”।

Manual6 Ad Code

বুধবার আন্তর্জাতিক নারী দিবসের সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালত খাদিজাকে হত্যার উদ্দেশ্যে হামলার অপরাধে একমাত্র আসামী বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

Manual7 Ad Code

গত বছরের ৩ অক্টোবর মুরারি চাঁদ কলেজ ক্যাম্পাসে চাপাতি নিয়ে খাদিজার উপর হামলার চালায় শাবিপ্রবি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজার দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারি বাড়ি ফিরে আসেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code