খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

 

শনিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিলপাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী (২৮)।

 

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, বিকেলে সাড়ে ৩টার দিকে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর দু’জন মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এএসআর)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code