খুলনায় একদিনে আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯১

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

খুলনায় একদিনে আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯১

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের।

Manual2 Ad Code

 

রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

 

Manual7 Ad Code

তিনি জানান, এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

Manual2 Ad Code

 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৪ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। বাগেরহাটে মারা গেছেন ২ জন, শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। যশোরে জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

Manual6 Ad Code

 

এছাড়া, নড়াইলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন। মাগুরাতে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৮১ জন। ঝিনাইদহ জেলায় মারা গেছেন ৩ জন, আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কুষ্টিয়ায় মারা গেছেন ১৩ জন, আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। চুয়াডাঙ্গা জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মেহেরপুর জেলায় মারা গেছেন ৫ জন ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code