সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বিহারের পাটনাতে গঙ্গা নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং মকর সক্রান্তি উপলক্ষে এদিন সন্ধ্যায় সবলপুর থেকে ঘুড়ি উৎসব দেখে পাটনার রানিঘাটে যাত্রীরা ফিরে আসছিলেন। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামানো হয় দুর্যোগ মোকাবিলা দফতরকে।
প্রাথমিক তথ্য অনুযায়ী ৪০ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ওই ৮ যাত্রীকে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে রাতেও উদ্ধার কাজ চলছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দুর্ঘটনায় নিহতদের ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
Design and developed by ওয়েব হোম বিডি