গভীর রাতে এমপি পুত্র অনিকের আত্মহত্যা

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

গভীর রাতে এমপি পুত্র অনিকের আত্মহত্যা

Manual1 Ad Code

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজ (২৬) গলায় ফাঁস আত্মহত্যা করেছেন।

Manual6 Ad Code

শনিবার গভীর রাতে ন্যাম ফ্লাটের বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন। তিনি আরো জানান, ঢাকার ন্যাম ফ্লাটে অনিক, তার বোন সৃষ্টি ও ড্রাইভার ছিলেন। এমপি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে যায়।

Manual8 Ad Code

শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর জানান, ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচানো অবস্থায় অনীকের দেহ শোবার ঘরের ফ্যান থেকে ঝুলছিল। তার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Manual7 Ad Code

বাবা মা বোনের সঙ্গে আনিক আজিজ

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করলেও কী কারণে অনীক আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তার পরিবার।

এমপি লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেছেন, পোস্ট মর্টেম হলেই সব বোঝা যাবে।অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে এবারই প্রথম তিনি এমপি হয়েছেন।

Manual3 Ad Code

রোববার সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিলেন না। অনেক ডাকাডাকি করলেও না উঠায় তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনি গলায় রাশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে বলেও জানান জাহাঙ্গীর হোসেন।

অনিক বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সির ছাত্র বলে জানা গেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এমপির এপিএস জানাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code