গাজায় ইসরাইলি পাশবিকতা, কয়েক’শ শিশু-নারীসহ নিহত এক হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

গাজায় ইসরাইলি পাশবিকতা, কয়েক’শ শিশু-নারীসহ নিহত এক হাজার ছাড়িয়েছে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের গত চারদিনের পাশবিক বিমান হামলায় ১০৫৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

ওই মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩০ জন নারী এবং ২৬০ জন শিশু ও বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরো ৫০০০ জন।

 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি সেনাদের তাণ্ডব চলছে এবং সেখানে আরো ১৮ ফিলিস্তিনি নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে ‘আল-আকসা তুফান’ নামক অভিযান শুরু করার পর গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দিয়েছে তেল আবিব। সেইসঙ্গে অবরুদ্ধে এই ভূখণ্ডের ওপর জল, স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরাইল।

Manual4 Ad Code

 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এরইমধ্যে গাজার মানবিক পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সংঘাত চলতে থাকলে সেখানকার পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠবে। তিনি বলেন, গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের যে ঘোষণা ইসরাইল দিয়েছে তাতে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। সূত্র : পার্সটুডে

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code