গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৮৮ কর্মী নিহত

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৮৮ কর্মী নিহত

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় জাতিসংঘের অন্তত ৮৮ কর্মী নিহত হয়েছে। এর আগে কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি। রোববার (৬ অক্টোবর) জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, প্রাণ হারানো ৮৮ জনই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) কাজ করতেন।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

 

মন্ত্রণালয়ের তথ্য, গাজা উপত্যকায় সংঘাতে এখন পর্যন্ত ১৭৫ স্বাস্থ্যকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ৩৪ কর্মী নিহত হয়েছেন।

Manual3 Ad Code

 

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থীশিবির—কিছুই বাদ যাচ্ছে না।

Manual5 Ad Code

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন জানিয়েছেন, ৭ অক্টোবরের হামলার সময় হামাস যেসব ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে, তাদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধবিরতির পরিকল্পনা তাদের নেই। সূত্র : আল-জাজিরা

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code