গাজায় জাতিসংঘ স্কুলে ইসরাইলি হামলা: নিহত বেড়ে ৪,৬৫১, বহু হতাহত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

গাজায় জাতিসংঘ স্কুলে ইসরাইলি হামলা: নিহত বেড়ে ৪,৬৫১, বহু হতাহত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইলী বাহিনী। সেখানে শত শত ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। হামলায় সেখানে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। খবর : পার্সটুডে’র।

 

Manual2 Ad Code

কয়েক দিন আগেও এই স্কুলের প্রবেশপথ এবং এর আশেপাশে বোমা ফেলা হয়েছিল। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো খালি করতে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে। তবে এ ধরণের একটি স্কুলের প্রধান হামাদ শুইদা বলেছেন, ঘরবাড়ি-হারা মানুষগুলোর যাওয়ার আর কোনো জায়গা নেই। তারা নিরুপায় হয়ে স্কুলে আশ্রয় নিয়েছে। তারা কোথায় যাবে? এ কারণে অনিরাপদ জেনেও অসহায় ফিলিস্তিনিরা জাতিসংঘ স্কুলে অবস্থান করছেন।

 

Manual3 Ad Code

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা এখনও অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।

 

হামলায় গাজার খান ইউনুসসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলিরা। ২৪ ঘণ্টায় ২৪ দফা ইসরাইলি হামলায় ২৬৬ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। খান ইউনুসে এক বাড়িতেই ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

Manual1 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (রোববার) জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে এক হাজার ৮৭৩ শিশু এবং ১০২৩ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code