গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১৪০

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১৪০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সশস্ত্র সংগঠন হামাস। তবে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, ইসরায়েলের চালানো রাতভর হামলায় ২০০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা

 

Manual2 Ad Code

গাজার চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ অন্তত ১১০ জন নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের আল-শাতি ও জাবালিয়ার আল-বালাদ শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েল বাহিনী।

 

এ ছাড়া গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ এবং দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আর খান ইউনিসে শিশুসহ ২৩ জন মারা গেছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।

 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এক্স বার্তায় জানান, গাজা উপত্যকায় ৪০০টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে মসজিদও রয়েছে। হামাসের সদস্যরা ওই মসজিদে বসে বৈঠক করে।

Manual7 Ad Code

 

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহত সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে। আহত ১৫ হাজারের বেশি মানুষ। নিহতের মধ্যে শিশুর সংখ্যাই দুই হাজার।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code