গাজায় গণহত্যায় ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

গাজায় গণহত্যায় ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হামলায় ব্যবহৃত হতে পারে, এমন ঝুঁকি জানা সত্ত্বেও ভারত নিয়মিত ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক এক প্রতিবেদনে সংস্থাটি এ দাবি করে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual6 Ad Code

 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশের চালান পাঠানো হয়েছে।

 

অ্যামনেস্টির দাবি, এসব চালানের মধ্যে ক্ষুদ্রাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, কামানের গোলার কেসিং এবং আত্মঘাতী ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড ছিল। এসব সরঞ্জামের কিছু অংশ ইসরায়েলের প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস, রাফায়েল ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কাছে সরবরাহ করা হয়েছে।

 

Manual5 Ad Code

সংস্থাটি আরও বলেছে, অস্ত্র সরবরাহকারী কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান সরাসরি দেশটির কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে ভারত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালোমার্ড ইসরায়েলে সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানা ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই ভারত ইসরায়েলের জন্য অস্ত্র উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখেছে।”

 

প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে জানতে চেয়ে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ভারত সরকার এবং সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো পক্ষই এর জবাব দেয়নি।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code