গাজিপুর থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

গাজিপুর থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১০ বছর বয়সী এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর (মোল্লা বাড়ী) এলাকা থেকে উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

বুধবার (১৩ নভেম্বর) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, র‌্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল মঙ্গলবার গভীর রাতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অপহৃত শিশু ও অপহরণকারী মো: তাহের আলীকে (২০) গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

 

তাহের আলী দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর (মোল্লা বাড়ী) গ্রামের মজিবুর রহমানের ছেলে।

 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অপহৃত শিশু (১০) ও তার নানী মার্কেট করার উদ্দেশ্যে গাজীপুর চান্দুরা চৌরাস্তা এলাকায় যান। সেখানে পৌঁছা মাত্র দুইজন অপরিচিত লোক তাদেরকে নাস্তা করার জন্য প্রস্তাব দেয়। এক পর্যায়ে ফুশলিয়ে তাদের অপহরণকারীরা পার্শ্ববর্তী হোটেলে নিয়ে যায়। সেখানে নাস্তার সাথে চেতনানাশক ঔষধ সেবন করায়। পরবর্তীতে নানীর জ্ঞান ফিরলে, তিনি দেখতে পান তার সাথে থাকা মোবাইল, তার নাতনী এবং সাথের ওই দুজন লোক নেই।

 

Manual7 Ad Code

পরে অনেক খোঁজাখুঁজির করে তার নাতির কোনো সন্ধান না পেয়ে অপহৃতের নানী পাশের বাসার লোকের মোবাইল থেকে তার নিজের হারিয়ে যাওয়া মোবাইলে ফোন করলে অপহরণকারী দলের সদস্যরা ফোন রিসিভ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যথায় অপহৃতকে মেরে ফেলার হুমকি দেয় তারা।

 

এ সংক্রান্তে গত ৭ নভেম্বর অপহৃত শিশুর নানী বাদী হয়ে গাজীপুরের বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ( মামলা নং-০৯, তারিখ: ০৭/১১/১৯ ইং)।

Manual4 Ad Code

 

পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে।

 

উদ্ধারের পর ভিকটিমকে জিজ্ঞাসাবাদে, সে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের কথা জানায়। এছাড়াও ভিকটিমকে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়ারও চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code