গিয়েছিলেন পরীক্ষা দিতে ফিরলেন মা হয়ে

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

গিয়েছিলেন পরীক্ষা দিতে ফিরলেন মা হয়ে

Manual7 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক : ২৫ কিলোমিটার পথ পেরিয়ে কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিল ভারতের আদ্রা কলেজের ভারতী কুমারী। কিন্ত পরীক্ষা কেন্দ্রে পৌছে অন্য এক পরীক্ষা দিতে হল তাকে। গিয়েছিলেন পরীক্ষার্থী হয়ে, ফিরলেন মা হয়ে। মঙ্গলবার কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে গিরিডিতে গিয়েছিলেন ভারতী। ২৫ কিলোমিটারে চড়াই উতরাই পথ পেরিয়ে কলেজে পৌঁছানো পর্যন্ত সুস্থই ছিলেন গর্ভবতী ভারতী। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রসব বেদনা। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল পৌঁছানোর আগে কলেজের ঘরেই পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপর মা শিশু দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনই সুস্থ। নতুন অতিথিকে পেয়ে খুশি সকলেই।

Manual3 Ad Code

খবর : জিনিউজ

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code