সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২
তাহিরপুর প্রতিনিধি :
গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির ডাক পেলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন। সে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের প্রয়াত ব্যবসায়ী আকিকুর রেজার ও সেনারুল দম্পতির ছেলে।
লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৩-১৪ সেশনে শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যায়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি।
এদিকে, লিমনের গুগলে চাকুরির সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিমনের শুভাকাঙ্কীরা অভিনন্দন জনিয়ে পোস্ট করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমগুলাতে।
লিমন গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির ডাক পেয়ে নিজের অনুভুতি জানাতে গিয়ে বলেন, আমার ইচ্ছে ছিল এমন একটি প্রতিষ্ঠানে কাজ করার তা পূরণ হয়েছে। গুগলের ইন্টারভিউ প্রসেসিংটা অনেক লম্বা। ৫ মাসে অনেক রাউন্ড প্রসেস হওয়ার পর গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অফারটা আমি পেয়েছি।
উল্লেখ্য, আগামী বছর (২০২৩) মার্চ মাসে তাইওয়ানের গুগল অফিসে যোগ দিবেন লিমন। গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) লিমনকে গুগল তাইওয়ান অফিসে যোগ দেওয়ার জন্য একটি অফিসিয়ালি চিঠি দিয়েছে বিশ্বের সর্ব বৃহৎ ইন্টারনেট গুগল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি