সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আমিরুন নেছা হত্যায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে (আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন গোয়াইনঘাটের বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকেই স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল আমিরুন নেছা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ মধ্যরাত দেড়টার দিকে ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারের পর দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি