গোলাপগঞ্জে গৃহবধূ ‘ধর্ষণ’, রাজনগরে ‘ভন্ড কবিরাজ’ গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

গোলাপগঞ্জে গৃহবধূ ‘ধর্ষণ’, রাজনগরে ‘ভন্ড কবিরাজ’ গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজকে মৌলভীবাজারের রাজনগর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

 

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।

 

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাজনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভন্ড কবিরাজকে গেস্খপ্তার করে সিলেট র‌্যাব-৯’র সদর ক্যাম্প’র একটি আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃত সুহেল মিয়া কবিরাজ (৩৫) গোলাপগঞ্জ থানাধীন উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিনের ছেলে। সে গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলার প্রধান আসামি।

Manual7 Ad Code

 

র‌্যাব জানায়, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ধর্ষণের শিকার ওই গৃহবধু নিজের ৪ বছরের ছেলেকে স্বামীর হেফাজত থেকে নিজের কাছে আনার জন্য কবিরাজ সুহেল মিয়ার শরণাপন্ন হন। কিন্তু ভন্ড কবিরাজ তাকে কোনো পরামর্শ না দিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন টালবাহানা করে বসিয়ে রাখেন।

 

কিন্তু ধর্ষক কবিরাজ সুহেল মিয়া ও অজ্ঞাত আরও ১ জনের সহায়তায় ওই নারীকে গোলাপগঞ্জের উত্তর ধারাবহর গ্রামস্থ কবিরাজের বসত ঘরের ভিতরে নিয়ে গৃহবধুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual4 Ad Code

 

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ভন্ড কবিরাজের নামোউল্লেখ করে অজ্ঞাত আরও ১ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জোরপূর্বক গণধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ধর্ষকদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব-৯।

 

র‌্যাব জানায়, ঘটনার সাথে জড়িত অপ্সাতনামা আসামীকেও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

এদিকে, গ্রেপ্তারকৃত কবিরাজকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর ওই মিডিয়া কর্মকর্তা।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code