গোলাপগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

গোলাপগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের গোলাপগঞ্জ থেকে তিন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (২৭ ডিসেম্বর) উদ্ধার হওয়া আলামতসহ গ্রেপ্তারকৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual7 Ad Code

 

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় গোলাপগঞ্জ বাজারস্থ পৌরসভা গেইটের সামনে থেকে ৮ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মো: তরিকুল ইসলাম উরফে রাজীব (৩১), একই এলাকার মৃত মোনা হোসেনের মো: মনির (২১) ও গাজীপুর সদর থানা এলাকার মো: জাফর আলতাফের ছেলে বিশ^াস মোহাম্মদ আসিফ আফরোজ মৌসুম (২৩)।

Manual1 Ad Code

 

শুক্রবার র‌্যাব-৯ এর মিডিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান’র নেতৃত্বে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে পৌরসভা গেইট থেকে তাদের গ্রেপ্তার করেন।

 

এসময় তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি প্রাইভেটকার ও ৫টি মোবাইল সেট এবং ১টি ওয়াকিটকি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code