গোয়াইনঘাটে ঘাতক স্বামীর পিটুনিতে স্ত্রী খুন

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

গোয়াইনঘাটে ঘাতক স্বামীর পিটুনিতে স্ত্রী খুন

Manual1 Ad Code

প্রতিকী ছবি

Manual7 Ad Code

 

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ঘাতক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী শফিক মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

শনিবার (০৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের  নয়াগাঙ্গেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূ মুন্নি আক্তার (২৩)। তিনি উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লক্ষণছড়া গ্রামের মৃত ফজলুল করিমের মেয়ে। আর স্বামী শফিক মিয়া পূর্ব জাফলং নয়াগাঙ্গেরপাড়ের গেদা মিয়ার ছেলে।

Manual4 Ad Code

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে নয়াগাঙ্গেরপাড়ের গেদা মিয়ার ছেলে শফিক মিয়ার সাথে বিয়ে হয় নিহত মুন্নি আক্তারের। তাদের সংসারে ৩ মাসের এক পুত্র সন্তান রয়েছে।

 

স্থানীয়রা জানান, স্বামী শফিক মিয়ার সাথে বিয়ের পর থেকেই পারিবারিক ঝগড়াঝাঁটি লেগেই ছিল মুন্নির। প্রায়ই স্ত্রী মুন্নিকে মারপিট করতেন স্বামী শফিক মিয়া। শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যার পর বেদড়ক মারপিট করা হয় তাকে। ভোর রাতে ফের মেরে স্ত্রী মুন্নিকে আহত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মুন্নিকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সেখান থেকে সিএনজিযোগে জাফলং লাশ নিয়ে আসার সময় তামাবিল থেকে স্বামী শফিক মিয়াকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লুল রায় জানান, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code