সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো, এ খাতে দুর্নীতির মাধ্যমে লুটপাটকৃত অর্থ উদ্ধার ও ক্রুটিপূর্ণ ডিজিটাল মিটারের মাধ্যমে ভৌতিক বিল আদায় বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লে. কর্ণেল অধ্যক্ষ আতাউর রহমান পীর ও সদস্য সচিব মকসুদ হোসেন।
মকসুদ হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিন আহমদ, পরিষদের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের রাজিউল ইসলাম তালুকদার রাজু, তারেক আহমদ বিলাস, প্রকাশক জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা খেলাঘর আসরের প্রচার সম্পাদক সজিব আহমদ বিজয়, রিয়াদ আহমদ প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি