ঘুষের টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার আটক

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

ঘুষের টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার আটক

Manual3 Ad Code

নৌ-পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে ঘুষের দুই লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual4 Ad Code

সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে ঘুষের দুই লাখ টাকাসহ হাতে-নাতে আটক করে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য জানান, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে ঢাকা সমন্বিত কার্যালয় থেকে একটি টিম গঠন করা হয়। এরপর সোমবার মির্জা সাইফুর রহমান এমএস শিপিংয়ের কর্মকর্তার কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code