চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন : চা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন : চা বোর্ডের চেয়ারম্যান

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ চা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেছেন, চলতি মৌসুমে আমরা চা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো না। কোয়ালিটিতে উত্তরবঙ্গের চা বাগানগুলোকে আমলে নিলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জন হবে। কিন্তু কোয়ালিটি বিবেচনায় সেটা সম্ভব না। তবে অক্টোবর পর্যন্ত বেশিরভাগ চা বাগানে গত বছরের চেয়ে কিছুটা বেশি উৎপাদন হয়েছে।

 

Manual5 Ad Code

রোববার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের কনফারেন্স রুমে চতুর্থবারের মতো ৫ দিনব্যাপী ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

Manual3 Ad Code

চায়ের দাম না পাওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, দামের চেয়ে কোয়ালিটির চ্যালেঞ্জটা বেশি। কোয়ালিটি কম্প্রোমাইজ করার জন্য দামটা ধরে রাখা যাচ্ছে না। চায়ের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারলে দাম অবশ্যই পাওয়া যাবে। কিন্তু এখন যেহেতু কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে না তাই দাম পড়ে যাচ্ছে। লোকজন ভালো চায়ের সঙ্গে খারাপ চা মিশ্রণ করে বাজারে বিক্রি করছে। এ কারণে দাম ফল করছে। মানুষ যখন বেশি টাকা দিয়ে একটা জিনিস কিনতে যাবে তখন ভালোটাই কিনবে। তাই ভালো চা করতে পারলে দাম অবশ্যই পাওয়া যাবে। এছাড়া যদি প্রশাসনিক কোনো চ্যালেঞ্জ থাকে, আমরা সবাই মিলে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো।

Manual5 Ad Code

 

বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা বোর্ডের (গবেষণা ও উন্নয়ন) সদস্য ইয়াছমিন পারভীন তিরবীজি, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী প্রমুখ।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code