চাঞ্চল্যকর মোজাম্মেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

চাঞ্চল্যকর মোজাম্মেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ইট ভাটার চাঞ্চল্যকর মোজ্জম্মেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যককে ১ হাজার টাকা করে জরিমানা করে এবং ৩ জনকে খালাস প্রদান করে রায় ঘোষণা করা হয়।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) এ রায় প্রদান করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন।

Manual5 Ad Code

 

যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৫ জন হলেন, নজরুল ইসলাম, কফিল উদ্দীন, ইউনুস আলী, আব্দুল জলিল ও সিকান্দার আলী। এর মধ্যে নজরুল ইসলাম ও সিকান্দার আলী ২ জনেই পালাতক রয়েছেন। আদালত অপর তিন আসামী- খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন, মজিবর রহমানকে খালাস প্রদান করেন।

 

২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর নাতপাড়া ভুট্টা েেত একটি মস্তকবিহীন লাশ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এস আই মোঃ আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। যার তদন্তভার একই থানার অপর এস আই মোঃ আতিকুল ইসলাম এর উপর অর্পিত হলে তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে গ্রেফতারকৃত আসামীর বর্ণনা মতে একটি ইট ভাটা হতে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেন। পরবর্তীতে মামলার তদন্তভার এস আই মোঃ ফরহাদ আলীর উপর অর্পিত হলে তিনি ৮ জনকে আসামী করে মামলার চার্জশিট দাখিল করেন।

 

Manual4 Ad Code

পরবর্তীতে জেলা সিআইডি’র পরিদর্শক মোঃ মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে ৮ জনকে প্রাথমিক ভাবে দোষী করে পুনঃ চার্জশিট দাখিল করেন। তদন্তকালে অভিযুক্ত ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন।

 

Manual8 Ad Code

জবানবন্দি অনুসারে হত্যার পরে ঘটনাটি ভিন্ন খাতে ধাবিত করার জন্য মোজাম্মেলের কর্তনকৃত মাথা ইট ভাটার জলন্ত চুলায় ঢুকানো হয়। এই মামলায় রাস্ট্রপে মোট ১৮ জন সাীর স্যা গ্রহণ করা হয়। রাষ্টপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হামিদ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code