সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে ৩শ অসহায় শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (০৬ জানুয়ারি) বিকালে সদর উপজেলার প্রেমনগর চা বাগনে শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
মৌলভীবাজার লেডিসক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার প্রমুখ।
মৌলভীবাজার লেডিসক্লাবের উদ্যোগে অব্যাহতভাবে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এ সময় জেলা লেডিসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এসএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি