সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: আগামী (২২শে আগস্ট) সোমবার হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানে একযোগে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে দেশের চা শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।
একই সঙ্গে একই দিনে দেশের আরো ৬টি ভ্যালি- সিলেট, জুড়ী, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করা হবে।
এ ছাড়া চুক্তি মতে অস্থায়ী শ্রমিকদের মজুরি স্থায়ী শ্রমিকদের সমান মজুরি দেয়ার কথা। কিছু বাগান তা দিচ্ছে না। এসব বাগানের অস্থায়ী চুক্তি মোতাবেক সমান মজুরি দেয়ার আহ্বান জানানো হয় সভায়। গত ১৫ সপ্তাহ ধরে বেতন আর রেশন বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপন করছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানের ৪১৬ জনেরও বেশি শ্রমিক। কয়েক মাস ধরে আন্দোলন করলেও বাগানের সংকট নিরসন হয়নি।
১৮ হাজার চা শ্রমিকের ২০১৫-২০১৬ সালের বেতন-বোনাসের ৭৬৩ টাকা এখনো পরিশোধ করেননি ফিনলে কর্তৃপক্ষ। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সভায় হুঁশিয়ারি দেয়া হয়।
এসব দাবিতে শুক্রবার সকাল ১১টা থেকে ৬ ঘণ্টাব্যাপী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সদর দপ্তর শ্রীমঙ্গলের লেবার হাউসে কেন্দ্রীয় কমিটির এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার। বৈঠকে ৬টি ভ্যালির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি