চীনে ভূমিধসে নিহত ১৫

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

চীনে ভূমিধসে নিহত ১৫

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় কয়েক ডজন বাড়িঘর ভূমিধসের কবলে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫জনে উন্নীত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

Manual3 Ad Code

চায়না সেন্ট্রাল টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়, গুইঝু প্রদেশের বিজি শহর এলাকায় সোমবারের দুর্যোগে কমপক্ষে ১৫জন নিহত ও আটজন আহত হয়েছে।

তবে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া মৃতের সংখ্যা ১৭ বলে জানিয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code