চীনে ৫৬ গাড়ির সংঘর্ষে নিহত ১৭

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

চীনে ৫৬ গাড়ির সংঘর্ষে নিহত ১৭

Manual5 Ad Code

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চীনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ৫৬টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপির।

সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বরফ এবং বৃষ্টির কারণে উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে বেশ কিছু গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবারের ওই দুর্ঘটনার ছবি প্রকাশের পর দেখা গেছে রাস্তায় বেশ কিছু লরি উল্টে রয়েছে এবং কিছু গাড়িতে আগুন ধরে গেছে।

Manual7 Ad Code

ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। তবে চিকিৎসার পর তারা এখন সুস্থ আছেন।

Manual3 Ad Code

চীনে সড়ক দুর্ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, শুধুমাত্র ২০১৩ সালেই ২ লাখ ৬০ হাজার মানুষ দেশটির সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code