চুনারুঘাটে পরকীয়ার বলি স্বামী নির্মমভাবে খুনের বর্ণনা ঘাতক স্ত্রীর

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

চুনারুঘাটে পরকীয়ার বলি স্বামী নির্মমভাবে খুনের বর্ণনা ঘাতক স্ত্রীর

Manual8 Ad Code

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : চুনারুঘাটে বনমজুর রোমন মিয়াকে (২৮) স্ত্রীর সহায়তায় খুন করে খালাতো ভাই আ. আলী। আ. আলীর সঙ্গে স্ত্রী কুলসুমার পরকীয়া সম্পর্ক ছিল। ওই পরকীয়ায় বাধা দেয়ার কারণেই ঘুমন্ত স্বামীকে খুন করে কুলসুমা ও প্রেমিক আ. আলী (২৪)। রাতভর পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য দেয় পরকীয়ায় আসক্ত কুলসুমা (২০)।

Manual7 Ad Code

পুলিশ জানায়- গত শুক্রবার (০৬ মে) রাতে উপজেলার মিরাশি ইউনিয়নের আমিরপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র বনমজুর রোমন মিয়াকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোমন মিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি এবং স্ত্রী কুলসুমাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কুলসুমার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ কুলসুমা ও নিহতের খালাতো ভাই আ. আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

শনিবার রাতভর জিজ্ঞাসাবাদে কুলসুমা জানায়- ঘটনার দিন রাত ১২টার পর আ. আলীর ইঙ্গিত পেয়ে দরজা খুলে দেয় কুলসুমা। এ সময় তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঘুমের মাঝেই দা দিয়ে রোমনের গলায় কোপ মারে আ. আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আ. আলী ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রেমিকা কুলসুমার হাত বেঁধে রেখে ঘর থেকে বের হয়ে যায়। এরপর কুলসুমার চিৎকারে পাশের ঘরের লোকজন ঘটনাস্থলে এসে তার হাতের বাঁধন খুলে দেয়। রোববার ঘাতক কুলসুমা ও তার প্রেমিক আ. আলীকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৫ বছরের দাম্পত্য জীবনে কুলসুমার জান্নাত (৩)  ও ইসরাত (১০ মাস) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। শিশু ইসরাত মায়ের দুধের অভাবে মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code