সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে কারাদণ্ড ও ২টি স’মিল জব্দ করেছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকুটা ও গাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ গাছ ও মেয়াদোত্তীর্ণ কাগজ পত্র থাকায় ওই ২টি স’মিলকে জব্দ করেন।
অপরদিকে, দুপুর ২টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন আহম্মদ চুনারুঘাটের প্রস্তাবিত ইকোনমিক জোনের সরকারি জায়গায় থেকে মাটি উত্তোলনের দায়ে ৪ ট্রাক্টর চালককে তাৎক্ষণিক ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ৪টি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসেন। দণ্ডপ্রাপ্ত ট্রাক্টরচালক সালেহ আহমেদ (২৫), আক্তার হোসেন (২৩), খেলুন মিয়া (২৮), উজ্জ্বল মিয়া (২০) তাদেরকে থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- সার্ভেয়ার মনিরুজ্জামান, ফরেস্ট রেঞ্জ অফিসার নুরুজ্জামান, পেশকার সুরুজ আলী ও দারোগা আলমাস মিয়াসহ থানার একদল পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি