চ্যানেল আই সেরাকণ্ঠের সুপার রাউন্ডে সিলেটের তৃষা

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

চ্যানেল আই সেরাকণ্ঠের সুপার রাউন্ডে সিলেটের তৃষা

Manual1 Ad Code

সিলেট :
সংগীতের সেরামঞ্চ চ্যানেল আই তে শুরু হওয়া ইজাজ খান স্বপন এর পরিচালনায় গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো এর ৭ম আসর সেরাকণ্ঠ-২০২৩ এর সুপার রাউন্ডে সিলেটের তৃষা দাশ স্থান লাভ করেছেন।

Manual8 Ad Code

 

এবারের আসরে সিলেট বিভাগ থেকে একমাত্র তৃষা দাশ পরবর্তী সুপার রাউন্তে জায়গা করে নিয়েছেন। তৃষা দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রভাংশু দাশের মেয়ে। বর্তমানে তৃষা দাশ সিলেটে বসবাস করেন।

 

তার গানের প্রথম হাতেখড়ি হয় স্বর্গীয় ওস্তাদ বিমলেন্দু দাস পুরকায়স্থ’র কাছে। এছাড়াও তিনি অনেক ওস্তাদের সান্নিধ্যে তালিম নিয়েছেন। বর্তমানে তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমির ১ম বর্ষের ছাত্রী এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী।

 

Manual4 Ad Code

সেরাকণ্ঠ-২০২৩ সিজন-৭ এ শুক্রবার (১১ আগস্ট) এর সুপার রাউন্ডের ফলাফল রাউন্ডে প্রধান বিচারক কিংবদন্তী শিল্পী রুনা লায়লা-র হাত থেকে মেডেল গ্রহণ করেন তৃষা। যা সিলেটবাসীর জন্য অতি গর্বের বিষয়। বিচারক হিসেবে আরও ছিলেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ইতোমধ্যে তৃষা অসাধারণ গায়কী দিয়ে বিচারকসহ শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।

 

গত ২১ জুলাই ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-য়ে তৃষার কন্ঠে রবীন্দ্রসংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’ গানটি শ্রোতাদের মন কেড়েছে। এছাড়াও গান গাওয়ার পাশাপাশি গান লিখতে ও সুর করতে পারেন। ঐ দিন তৃষার নিজের লেখা ও সুর করা গান গেয়ে বিচারকসহ শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

Manual7 Ad Code

 

তৃষা বলেন, তিনি তার গানের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান। তাছাড়াও তিনি চান সেরাকণ্ঠের সর্ব্বোচ্চ শিখরে পৌছতে। তার জন্য সবার দোয়া ও আশির্বাদ একান্তভাবে প্রত্যাশা করেছেন তৃষা দাশ।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code