সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ১০০ কোটির ক্লাবে ছক্কাই হাঁকিয়ে দিলেন শাহরুখ খানের ‘দিলওয়ালে’৷ এই নিয়ে পরপর ছয় বার একশ কোটির ক্লাবে জায়গা করে নিল বাদশার ছবি৷ ‘দিলওয়ালে’র বক্স অফিস কালেকশন এই মুহূর্তে ১০২.৫ কোটি৷
‘দিলওয়ালে’ মুক্তির পর নানা প্রতিরোধের মুখে পড়তে হয়েছে ছবিটিকে৷ অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্যের জেরে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীর কোপে বন্ধ হয়ে গিয়েছে ছবির প্রদর্শনী৷ কিন্তু বাদশার জয়রথ কেউ আটকাতে পারল না৷ একটু ধীর গতিতে হলেও ‘দিলওয়ালে’ ঢুকে পড়ল একশ কোটির ক্লাবে৷
এর আগে ৫০ বছর বয়সী এই অভিনেতার পাঁচটি ছবি জায়গা করে নেয় ১০০ কোটির ক্লাবে। একাধিক ছবি উপার্জন করেছে ২০০ কোটি রুপি।
বলিউডের বাদশা’খ্যাত শাহরুখের পরপর পাঁচটি ছবির ব্যবসায়িক সাফল্য :-
১. ‘হ্যাপি নিউ ইয়ার’ ২০৫ কোটি রুপি।
২. ‘চেন্নাই এক্সপ্রেস’ ২২৭ কোটি রুপি।
৩. ‘যব তক হ্যায় জান ১২২ কোটি রুপি।
৪. ‘ডন ২’ ১০৭ কোটি রুপি।
৫. ‘রা ওয়ান’ ১১৪ কোটি রুপি।
Design and developed by ওয়েব হোম বিডি